প্রশ্নোত্তর লাইলাতুল কদরের রাতের আলামত

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
প্রশ্ন : যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোন আলামত আছে?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :


(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।


(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।


(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।


(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।


(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।


(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।


(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।


(সহীহ ইবনু খুযাইমাহ- ২১৯০, বুখারী০ ২০২১, মুসলিম- ৭৬২ নং হাদীস)


আল্লাহ্‌ ভালো জানেন।


সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top