প্রশ্নোত্তর রুকু অবস্থায় কারো আসা বুঝতে পারলে ইমামের জন্য রুকু লম্বা করা কি বিধেয়?

Joined
Jun 29, 2025
Threads
4,852
Comments
0
Reactions
60,507
প্রশ্নঃ রুকু অবস্থায় কারো আসা বুঝতে পারলে ইমামের জন্য রুকু লম্বা করা কি বিধেয়?


উত্তরঃ আলহামদু লিল্লাহ।


এতটুকু সময় অপেক্ষা করা বৈধ, যাতে নামাযরত নামাযীদের মনে বিরক্তি না আসে। কারণ বাইরে থেকে আগন্তক ব্যক্তি অপেক্ষা তাদের অবস্থার খেয়াল রাখা অধিক জরুরী। বিশেষ করে শেষ রাকাআতে রুকু পাইয়ে দেওয়ায় লাভ এই হয় যে, তাঁর নামায ও জামাআত পাওয়া হয়ে যায়। নবী (সঃ) বলেছেন, “যে ব্যক্তি নামাযের এক রাকাআত পেল, সে নামায পেয়ে গেল।” (বুখারী ৫৮০, মুসলিম ৬০৭ নং)



অনুরূপ শেষ তাশাহহুদ পাইয়ে দেওয়ার জন্য কিঞ্চিৎ দেরি করায় দোষ নেই। (ইবনে বায)


সূত্র: দ্বীনি প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top