প্রশ্নোত্তর রমজান মাসের যে কোন দিন উমরা করা মুস্তাহাব

Joined
Jun 29, 2025
Threads
4,862
Comments
0
Reactions
35,465
প্রশ্ন: রমজানের শেষ দশদিনে কি উমরা করা মুস্তাহাব?


উত্তরঃ আলহামদুলিল্লাহ


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে উমরা পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। ইমাম বুখারি (১৭৮২) ও মুসলিম (১২৫৬) ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “রমজান মাসে একটি উমরা পালন- হজ্জের সমতুল্য।”


এ হাদিসের বিধান গোটা রমজানকেই শামিল করে; শুধু শেষ দশদিনকে নয়।


আল্লাহই ভাল জানেন।


সুত্রঃislamqa
 
Back
Top