প্রশ্নোত্তর যাকে বিবাহ করব, তাকে তার অজান্তে লুকিয়ে দেখতে পারি কি?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
প্রশ্নঃ যাকে বিবাহ করব, তাকে তার অজান্তে লুকিয়ে দেখতে পারি কি?


উত্তরঃ আলহামদু লিল্লাহ।


বিয়ের আগে কনেকে দেখে নেওয়া বিধেয়। যাকে পছন্দ অপছন্দ করার মতো সুযোগ হাতছাড়া না হয়ে যায়। সুতরাং যদি কেউ বিবাহ করার পাক্কা নিয়তে নিজ পাত্রীকে তার ও তার অভিভাবকের অজান্তে গোপনে থেকে লুকিয়ে দেখে, তাহলে তাও বৈধ। তবে এমন স্থান থেকে লুকিয়ে দেখা বৈধ নয়, যেখানে সে তার একান্ত গোপনীয় অঙ্গ প্রকাশ করতে পারে। অতএব স্কুলের পথে বা কোন আত্নীয়ের বাড়িতে থেকেও দেখা যায়।


প্রিয় নবী (সঃ) বলেন, “যখন তোমাদের কেউ কোন রমণীকে বিবাহের প্রস্তাব দেয়, তখন যদি প্রস্তাব এর জন্যই তাকে দেখে, তবে তা দূষণীয় নয়; যদিও রমণী তা জানতে না পারে।” ৫৬৮ (সিঃ সহীহাহ ৯৭ নং)


সাহেবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, ‘আমি এক তরুণীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখার জন্য লুকিয়ে থাকতাম। শেষ পর্যন্ত আমি তার সেই সৌন্দর্য দেখলাম, যা আমাকে বিবাহ করতে উৎসাহিত করল। অতঃপর আমি তাকে বিবাহ করলাম।’ ৫৬৯ (সিঃ সহীহাহ ৯৯ নং)


সূত্র: দ্বীনি প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top