ভ্রান্তি নিরসন যদি এটা করতাম

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,026
কোনো কিছু নষ্ট হয়ে গেলে বা ক্ষতি হলে আফসোস করে বলে, ‘যদি ওটা না করতাম তবে এমনটা হতো না, বা যদি সে-কাজটা করতাম তবে এমনটা ঘটত না।’

ভাগ্যের ওপর সন্তুষ্ট না থেকে ঘটে যাওয়া কোনো জিনিসের ব্যাপারে আক্ষেপ, আফসোস বা হায়হুতাশ করে এধরনের কথা বলা নিষিদ্ধ। কেননা, এর মাধ্যমে আল্লাহর ফয়সালা ও নির্ধারণে অসন্তোষ প্রকাশ পায়। তাকদীরের ভালো-মন্দের ব্যাপারে আপত্তি তোলা হয়। শয়তান ঐ ব্যক্তির মনে আল্লাহ ও তাকদীরের ব্যাপারে বিভিন্ন কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

কোনো বিপদের সম্মুখীন হলে বলবে না, ‘যদি অমুক কাজটা করতাম তবে এমনটা হতো না।’ কেননা, ‘যদি’ শব্দ শয়তানের কুমন্ত্রণার পথকে সুগম করে দেয়। [সহীহ মুসলিম, ৬৬৬৭]

--- বই: যেসব কথা বলতে মানা, লেখক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী
 
Similar content Most view View more
Back
Top