মৃত্যু ও মৃত্যুর স্মরণ সম্পর্কে – ইমাম হাসান বাসরী

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,662
• সালিহ আল মাররি বলেন, হাসান আল বাসরির মৃত্যুকালে আমরা তার কাছে উপস্থিত ছিলাম। তিনি বারবার 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'পড়ছিলেন। তার পুত্র ভেবেছিলেন, তিনি দুনিয়ার মায়ায় পড়ে এমন করছেন। তাই জিজ্ঞেস করলেন, আব্বাজান! আপনি কি দুনিয়ার জন্য এমনটা করছেন? উত্তরে তিনি বললেন, দুনিয়ার জন্য নয়; বরং নিজের জন্যই এমন করছি। কারণ, আজকের মতো এত কষ্ট আমি আগে কখনো অনুভব করিনি। [1]

• 'মৃত্যু সবার জন্যই অবধারিত। এরপরও মানুষ মৃত্যুর ব্যাপারে উদাসীন থাকে।' [2]

• জনৈক ব্যক্তি একদিন হাসান আল বাসরিকে বলেন, আমি মৃত্যুকে ঘৃণা করি। তার কথার উত্তরে হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ বলেন, 'তুমি হয়তো তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো না। তাই মৃত্যুকে ঘৃণা করো। ব্যয় করলে মৃত্যুকে ভয় করতে এবং অপেক্ষায় থাকতে।' [3]

[1] উয়ূনুল আখইয়ার, খন্ড: ৩
[2] মাওয়ায়িয়ুল হাসান বাসরী, পৃ. ৩৫
[3] আল বায়ান ওয়াত তাবয়িন, খন্ড: ১
 
Back
Top