প্রশ্নোত্তর মুশরিক ও বিদআতী ইমামের পিছনে নামায শুদ্ধ কি?

Joined
Jun 29, 2025
Threads
4,859
Comments
0
Reactions
43,987
যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে কোন ইবাদতে অন্য কোন সৃষ্টিকে শরীক করে, যেমন মাযার পূজা করে, মাযারে গিয়ে সিদজা, নযর-নিয়ায, মানত, কুরবানি, তাওয়াফ প্রভৃতি নিবেদন করে, যে ব্যক্তি গায়েবী (অদৃশ্যের খবর জানার) দাবি করে ও লোকেরা হাত বা ভাগ্য-ভবিষ্যৎ বলে দেয়, যে (কোন পশু বা পাখীর চামড়া, হাড়, লোম বা পালক দিয়ে, কোন গাছপালার শিকড় বা ফুল-পাতা দিয়ে, কারো কাপড়ের কোন অংশ দিয়ে, ফিরিশতা, জিন, নবী, সাহাবী, অলী বা শয়তানের নাম লিখে অথবা বিভিন্ন সংখ্যার নকশা বানিয়ে, অথবা তেলেসমাতি বিভিন্ন কারসাজি করে, নোংরা ও নাপাক কোন জিনিস দিয়ে) শিরক তাবীয লিখে, যে ব্যক্তি দুই জনের মাঝে (বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে) প্রেম বা বিদ্বেষ সৃষ্টি করার জন্য তাবীয করে, যোগ বা যাদু করে, ঐ শ্রেণীর ইমামের নামায শুদ্ধ নয়, ইমামতি শুদ্ধ নয় এবং তাঁর পশ্চাতে নামাজও শুদ্ধ নয়। ২০৩
তদনুরূপ বিদআতী যদি বিদআতে মুফাফফিরাহ বা এমন বিদআত করে যাতে মানুষ কাফের হয়ে যায়, তাহলে সে বিদআতীর পিছনে নামায শুদ্ধ নয়।


২০৩ (মাজাল্লাতুল বুহূষ ১৯/১৫৯,২২/৮২, ২৪/৭৮, ৮৯,২৬/৯৭,২৮/৫৫)


সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর।
লেখক: শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী​
 
Similar content Most view View more
Back
Top