প্রশ্নোত্তর মসবূক (যাদের কিছু নামায ছুটে গেছে তাঁরা) নামাযীর ইক্তিদা করে জামাআত করা কি বৈধ?

Joined
Jun 29, 2025
Threads
4,834
Comments
0
Reactions
50,826
কোন কোন নামাযী মসজিদে এসে দেখে যে, জামাআত শেষ হয়ে গেছে, কিন্তু কিছু মুসবূক (যাদের কিছু নামায ছুটে গেছে তাঁরা) উঠে একাকী নামায পূর্ণ করছে, তাহলে জামাআতের সওয়াব লাভের আশায় ঐ নামাযীর কোন এক মসবূকের ডাইনে তাঁর ইক্তিদা করে নামায পড়া বৈধ। ১৯৩ কিন্তু যেহেতু সঠিক প্রমাণ নেই এবং অনেক এরূপ শুদ্ধ নয় বলেছেন, সেহেতু তা না করাই উত্তম। আর মহানবী (সঃ) বলেন, “যে বিষয়ে সন্দেহ আছে সে বিষয় বর্জন করে তাই কর যাতে সন্দেহ নেই।” ১৯৪ “সুতরাং যে সন্দিহান বিষয়াবলী থেকে দূরে থাকবে, সে তাঁর দ্বীন ও ইজ্জতকে বাঁচিয়ে নেবে।” ১৯৫ বলা বাহুল্য, অনেকে তা জায়েয বললেও না করাটাই উত্তম। ১৯৬


১৯৩ (ফাতাওয়া ইসলামিয়্যাহ ১/২৬৬), ১৯৪ (তিরমিযী ২৫১৮, সহীহ জামে ৩৩৭৮ নং), ১৯৫ (বুখারী ৫২, মুসলিম ১৫৯৯ নং), ১৯৬ (ফাতাওয়া উষাইমীন ১/৩৭১)


সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর।
লেখক: শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী​
 
Similar content Most view View more
Back
Top