পবিত্রতা মদ কি নাপাক, না নাপাক নয়?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,174
Comments
1,366
Solutions
1
Reactions
13,215
জবাব: কুরআন ও সুন্নাহর এমন কোনো দলিল পাওয়া যায় না, যা প্রমাণ করে, মদ নাপাক। এ কারণে একদল আলেমের মতে মদ পবিত্র বস্তু। কেননা কোনো বস্তু খাওয়া হারাম হলেই তা নাপাক হয়ে যায় না। এ মতের পক্ষে রয়েছেন লাইস ইবন সা'দ, রবীআতুর রায় প্রমুখগণ। ইমাম কুরতুবী তার তাফসীরে আরও অনেকের নাম উল্লেখ করেছেন যাদের মতে মদ নাপাক নয়। এটাই ইমাম শাওকানীর মত। অতএব, কোথাও মদ লাগলে তা ধোয়া আবশ্যক নয়। (সিলসিলাহতুয যইফাহ, ১২৮৯)


সূত্র: ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ৫৭; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 
Similar content Most view View more
Back
Top