যাকাত ও ফিতরা ব্যবসায়িক মালের যাকাত ফরয হওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,172
Comments
1,364
Solutions
1
Reactions
13,212
উত্তর : হালাল ব্যবসায় যে সকল মাল ক্রয়-বিক্রয় করা হয়, তাতে যাকাত ফরয হবে। [১] ব্যবসায়রত সম্পদের মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। [২] নবী করীম (ﷺ) বলেন, যে সব সম্পদের উপর এক বছর অতিক্রম করবে, তাতে যাকাত দিতে হবে। [৩] ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘সম্পদের যাকাত নেই, কেবল ব্যবসায়িক সম্পদ ব্যতীত’। [৪] উমাইয়া খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মচারী রুযাইক ইবনু হুকাইমকে লিখে পাঠিয়েছিলেন যে, তোমার সামনে যে মুসলিমই আসবে তার ব্যবসায় ব্যবহৃত সব প্রকাশমান সম্পদ থেকে প্রতি চল্লিশ দীনারে এক দীনার যাকাত গ্রহণ কর। [৫]

[১] সূরা আল-বাক্বারাহ: ২৭৫ ও ২৬৭
[২] আবূ দাঊদ, হা/১৫৭৩
[৩] আবূ দাঊদ, হা/১৫৭৩; মিশকাত, হা/১৭৮৭
[৪] বায়হাক্বী-সুনানুল কুবরা, হা/৭৩৯৪, সনদ ছহীহ, তামামুল মিন্নাহ, পৃ. ৩৬৪
[৫] মুওয়াত্ত্বা মালেক, হা/৮৮০


– মাসিক আল ইখলাছ, মার্চ ২০২৪
 
Similar content Most view View more
Back
Top