যাকাত ও ফিতরা ব্যবসায়িক পণ্যে যাকাত ওয়াজিব কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,172
Comments
1,364
Solutions
1
Reactions
13,211
সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ও শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি ব্যবসায়িক পণ্য নিছাব পরিমাণ হয় এবং তার উপর যদি এক বছর পূর্ণ হয় তাহলে এতে যাকাত আবশ্যক হবে। আপনার যে জমি, গাড়ি, বাড়ি অথবা অন্য কোন ব্যবসায়িক পণ্যের উপর বছর পূর্ণ হয়েছে তার যাকাত আদায় করা আপনার উপর ফরয। বছর শেষে আপনি এর মূল্য জেনে নিবেন এবং মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিবেন। উদাহরণ স্বরূপ যদি এর মূল্য হয় এক লাখ টাকা তাহলে আপনার উপর ২.৫% যাকাত আদায় করা ফরয। অর্থাৎ আড়াই হাজার টাকা। এভাবে হিসাব করতে হবে। যদি আপনার কাছে নগদ অর্থ থাকে তাহলে সেটা দিয়ে যাকাত পরিশোধ করা ফরয হবে। জমি বিক্রি করা পর্যন্ত যাকাত আদায়ে বিলম্ব করা জায়েয হবে না। আর যদি আপনার কাছে যাকাত দেয়ার মত নগদ অর্থ না থাকে তাহলে এই যাকাত আপনার উপরে ঋণ হিসেবে থাকবে। স্বচ্ছল হওয়ার পর আপনাকে সেটা আদায় করতে হবে। আর যদি জমি বিক্রি করা অবধি আপনি যাকাত দিতে না পারেন তাহলে আপনি জমি বিক্রির মূল্য থেকে বিগত যে বছরগুলোতে আপনার উপর যাকাত ফরয সেগুলোর যাকাত আদায় করা আপনার উপর ফরয।’

[ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৩৩১ পৃ.]
[মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/১৬০-১৬১ পৃ.]
[মাসিক আল ইখলাছ, মার্চ ২০২৪]
 
Similar content Most view View more
Back
Top