Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,159
- Comments
- 1,351
- Solutions
- 1
- Reactions
- 12,996
- Thread Author
- #1
কথিত আছে, কোন এক বছর মিশরে বৃষ্টি না হওয়ায় দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। লোকেরা বৃষ্টির জন্য খুব ইবাদত করেছিল, কিন্তু আকাশ থেকে এক ফোঁটাও পড়েনি। এক ব্যক্তি সেখানকার এক আবেদ-মাসরীর খেদমতে এসে তাকে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ করেন, কেননা আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের দোয়া প্রত্যাখ্যান করেন না। অনুরোধ শুনে তিনি তার বস্তা গুছিয়ে মদীনায় চলে যান। তার চলে যাওয়ার পর এমন প্রবল বৃষ্টি হল যে তপ্ত দাহ বিলীন হয়ে ঠান্ডা বাতাস বইতে লাগল।। পনেরো দিন পর তিনি যখন মদীনায় খবর পেলেন যে, অবশেষে মিসরের জনগণের প্রতি আল্লাহ করুণা করেছেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন, তখন সিজদাহয় অঝোঁরে কাঁদলেন।
যখন মিশরে ফিরে আসেন, পথিমধ্যে আল্লাহর এক বান্দা তাকে জিজ্ঞাসা করলেন, "তোমার মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্য কি ছিল?" তিনি বললেন, "আমি শুনেছি যে কখনও কখনও পাপাচারের কারণে ধ্বংস ও বিপর্যয় নেমে আসে। অত্যাধিক গুনাহ আর অবাধ্যতা--- রিযক্ব এর রাস্তাকে সংকুচিত করে দেয়। আর আল্লাহর সার্বজনীন কানূন হচ্ছে তিনি কোন জনপদে আযাব দিলে তা মুত্তাকী ও ফাসেক উভয়কেই স্পর্শ করে ফেলে। আমি এই ভয়ানক খরা দেখেছি, আর আমার মনে হয়েছে এদেশে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই, তাই এখান থেকে পালিয়ে গিয়েছি যাতে আমার কারণে মানুষের জন্য কল্যাণের দরজা বন্ধ না হয়। আহা, কতই-না উত্তম কথা বলেছেন ইমাম ইয়াহিয়াহ বিন মুআয রাহিমাহুল্লাহ; "বিনয়ী মানুষ হলো সেই ব্যক্তি; যে নিজেকে সবচেয়ে বড় ভুলকারী মনে করে এবং গরীব-দুখীদের সোহবত নেয়!"
– আল হিলইয়াতুল আউলিয়া : ১০/৬৭