বিদআতিদের সাথে বসার বিষয়ে সর্তকতা- পর্ব: ১

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,174
Comments
1,366
Solutions
1
Reactions
13,219
• ইমাম ফুযাইল ইবনু ইয়ায বলেন, 'মুনাফিক ছাড়া সুন্নাতের অনুসরণকারীর জন্য সম্ভব নয় বিদ'আতীর প্রতি আকৃষ্ট হওয়া বা (মাথা) নোয়ানো'। আল ইবানাতুল কুবরা, ২য় খণ্ড, পৃ. ৪৫৬

ইমাম ফুযাইল বলেন, 'তুমি বিদ'আতীর সাথে বসবে না। কারণ আমি ভয় করছি যে, তোমার উপর লানত বর্ষিত হবে'। আল ইবানাতুল কুবরা, ২য় খণ্ড, পৃ. ৪৫৯

• ইমাম ইবনু আওন বলেন, 'যে ব্যক্তি বিদ'আতীর কাছে বসে সে আমাদের নিকট বিদ'আতীর চেয়েও কঠিন'। আল ইবানাতুল কুবরা, ২য় খণ্ড, পৃ. ৪৫৩

• ইমাম মালেক ইবনু আনাস বলেন, 'তোমরা বিদ'আতীর সাথে বিবাহ দিও না ও তাদের বিবাহও করাবে না এবং তাদের সালাম দিবে না'। – আল ওয়াজীযু ফী আক্বীদাতিস সালাফিছ ছালিহি, ১ম খণ্ড, পৃ. ১৮৩

• ইমাম হাসান বাছরী ও ইবনু সীরীন উভয়ে বলতেন, 'তোমরা বিদ'আতীদের সাথে উঠা-বসা করবে না, তাদের সাথে তর্কে জড়াবে না এবং তাদের কোন কথাও শুনবে না'। – সুনান আদ দারেমী, ১ম খণ্ড, পৃ. ৩৯১

• ইমাম ফুযাইল বলেন, 'যে ব্যক্তি বিদ'আতীকে ভালোবাসবে আল্লাহ তার আমল নষ্ট করে দিবেন এবং তার অন্তর থেকে ইসলামের আলো বের করে দিবেন'। – আল ইবানাতুল কুবরা, ২য় খন্ড, পৃ. ৪৫৯

[২য় পর্বে সমাপ্য]
 
Last edited:
Back
Top