বাঘ ও গরুর গল্প

Status
Not open for further replies.
Joined
Jun 29, 2025
Threads
4,853
Comments
0
Reactions
45,383
এক গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
Annotation 2019-12-08 104705

বাঘ রেগে মেগে বলল: কি রে হারামি তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু কুড়কুড় করে খেতাম। এখন তো দুজনেই মরবো।
গরু হেসে বলল: তোমার কি মালিক আছে?
বাঘ রেগে বলল: ব্যাটা, আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক।
গরু বলল: তুমি এখানেই দুর্বল। একটু পরে আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে।
বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।
ঠিকই সন্ধ্যা বেলায় গরুর মালিক এসে বাঁশ দিয়ে বাঘটির মাথায় বাড়ে দিয়ে বাঘটিকে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি একা একা পড়ে রইল।

শিক্ষা: আমরা যারা মালিকের (আল্লাহর) উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন। নিশ্চয়ই আমাদের মালিক (আল্লাহ) ঠিকই আমাদের রক্ষা করবেন।
হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।
(সংগৃহীত)

শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল এর নতুন নতুন প্রবন্ধ, ফাতাওয়া, প্রশ্নোত্তর আপডেট পেতে চোখ রাখুন সালাফি ফোরামে।
জাযাকুমুল্লাহু খাইরান।
 
Status
Not open for further replies.
Similar content Most view View more
Back
Top