পবিত্রতা ফরয গোসল না করে সাহারী খাওয়ায় কোন বাধা আছে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,590
উত্তর : কোন বাধা নেই। নাপাক অবস্থায় ঘুম থেকে উঠে শুধু সাহারী খাওয়ার সময় অবশিষ্ট থাকলে বিনা গোসলেই সাহারী খাবে। অতঃপর গোসল করে ফজরের সালাত আদায় করবে। তবে সাহারী খাওয়ার সুযোগ নেই এমন সময় ঘুম ভাঙলে গোসল করে সালাত (ফজর) আদায় করে মনে মনে সিয়ামের নিয়ত করবে। কোন কিছু খাবে না।

আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের সাথে সহবাসের পর অপবিত্র অবস্থায় ফজর করতেন এবং সিয়াম রাখতেন’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/২০০১; হাইআতু কিবারিল ওলামা ১/৪২৬ পৃঃ)



সূত্র: আত-তাহরীক।​
 
Last edited:
Similar content Most view View more
Back
Top