প্রশ্নোত্তর ফরজ রোজা কাযা রেখে মৃত্যুবরণ করলে, ওয়ারিসদের কী করনীয়?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,157
Comments
1,349
Solutions
1
Reactions
12,973
উত্তর : যে ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে অথবা সফরে থাকার কারণে ছিয়াম ক্বাযা করেছে এবং সে সুস্থ হয়ে ক্বাযা আদায় করার সময় পাওয়ার পূর্বেই মারা গেছে। এমতাবস্থায় তার উপর কিছুই নেই এবং তার পক্ষ থেকে মিসকীনও খাওয়াতে হবে না। কারণ তার উপর ক্বাযা আদায় ফরয হওয়ার আগেই সে মারা গিয়েছে। — বাদায়িউছ ছানায়ী, ২/১০৩; আল-কাফী, ১/৩৩৯; আল-মাজমূঊ, ৬/৩৭২; আল-মুগনী, ৩/১৫২ পৃ.

কিন্তু কেউ যদি সুস্থ হওয়ার পর ক্বাযা আদায়ে সক্ষম হওয়া সত্ত্বেও দেরি করেছে। আর সেই অবস্থাতেই তার মৃত্যু হয়েছে, এক্ষেত্রে ওয়ারিছদেরকে তার পক্ষ থেকে ক্বাযা আদায় করতে হবে। আর যদি তা সম্ভবপর না হয় সেক্ষেত্রে প্রত্যেক দিনের পরিবর্তে একজন করে মিসকীনকে খাদ্য খাওয়াবে। — আল মাজমূঊ, ৬/৩৬৯; মুগনীউল মুহতাজ, ১/৪৩৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৫/৩৭২; আশ-শারহুল মুমতি‘, ৬/৪৫১ পৃ.

— মাসিক আল ইখলাছ, এপ্রিল ২০২৩
 
Similar content Most view View more
Back
Top