প্রশ্নোত্তর প্রশ্ন : স্বামীর দুধপিতা কি মাহরামদের অন্তর্ভুক্ত?

Joined
Jun 29, 2025
Threads
4,858
Comments
0
Reactions
29,970
উত্তর : চার মাযহাবের বিদ্বানগণের মতে, স্বামীর দুধপিতাও মাহরামের অন্তর্ভুক্ত। কারণ বংশীয় কারণে যা হারাম হয়, দুধপানের সম্পর্কের কারণেও তা হারাম হয় (বুখারী হা/২৬৪৫)। তাদের মতে, দুধপানের কারণে বংশীয় সম্পর্কের মত বৈবাহিক সম্পর্কেও প্রভাব পড়ে। কেননা দু’টি সম্পর্ক একই হুকুমের অন্তর্ভুক্ত (উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ, নং ২১৭)। তবে ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম ও উছায়মীনসহ কতিপয় বিদ্বান স্বামীর দুধপিতাকে মাহরাম হিসাবে গণ্য করেননি। কেননা হাদীছে এ ব্যাপারে স্পষ্ট উল্লেখ নেই (যা-দুল মা‘আদ ৫/১১৩; ফাতাওয়া মারআতুল মুসলিমাহ ২/৮৪১-৪২, ৩/৮২২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৩৬/২১৬, ৩৭/৩৬৮-৬৯)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top