প্রশ্নোত্তর প্রশ্ন : সফররত অবস্থায় বিতর ছালাত আদায়ের বাধ্যবাধকতা আছে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
38,886
উত্তর : ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) সফরে বাহনের উপরে বিতর ছালাত আদায় করতেন (বুখারী হা/৯৯৯; মুসলিম হা/৭০০)। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, রাসূল (ছাঃ) সফরে বিতর ছালাত ও ফজরের দু’রাক‘আত সুন্নাত পরিত্যাগ করতেন না (যা-দুল মা‘আদ ১/৪৭৩)। অতএব সফরেও বিতর ছালাত আদায় করা সুন্নাত।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar content Most view View more
Back
Top