প্রশ্নোত্তর প্রশ্ন: সন্তান বেশি হলে মানুষ গরীব হয়ে যায়। এ কথা বলা কি ঠিক?

Joined
Jun 29, 2025
Threads
4,854
Comments
0
Reactions
54,951
প্রশ্নঃ সন্তান বেশি হলে মানুষ গরীব হয়ে যায়। এ কথা বলা কি ঠিক?


উত্তরঃ আলহামদু লিল্লাহ।


অবশ্যই ঠিক নয়। কারণ রুযীর মালিক আল্লাহ। কেউ কারো রুযীর দায়িত্ব নিতে পারে না। মহান আল্লাহ বলেন, “এমন বহু জীব জন্তু আছে, যারা নিজেদের রুযী বহন করে না; আল্লাহ্‌ই ওদেরকে এবং তোমাদেরকে রুযী দান করেন। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।” (আনকাবূতঃ ৬০)


“দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে ও তাঁদেরকে জীবিকা দিয়ে থাকি।” (আনআমঃ ১৫১)


“তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্রের ভয়ে হত্যা করো না, আমি তাঁদেরকে জীবনোপকরণ দিয়ে থাকি এবং তোমাদেরকেও। নিশ্চয় তাঁদেরকে হত্যা করা মহাপাপ।”(বানী ইস্রাঈলঃ ৩১)


সূত্র: দ্বীনি প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top