New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,853
- Comments
- 0
- Reactions
- 35,149
- Thread Author
- #1
উত্তর : পিতা-মাতার ন্যায় শ্বশুর-শ্বাশুড়ীর ব্যয়ভার বহন করা জামাইয়ের জন্য আবশ্যিক নয়। তবে হকদার হ’লে জামাই তাদেরকে যাকাতের টাকা দিতে পারবে এবং তাদের জন্য এ টাকা গ্রহণ করাও জায়েয হবে (বুখারী হা/১৪৬২; ইরওয়া হা/৮৭৮; ফাৎহুল বারী ৩/৩২৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/৬২)। বরং এধরনের নিকটাত্মীয়কে দান করলে দ্বিগুণ ছওয়াব পাওয়া যাবে (তিরমিযী হা/৬৫৮; ইবনু মাজাহ হা/১৮৪৪; মিশকাত হা/১৯৩৯)। সূত্র: মাসিক আত-তাহরীক।