প্রশ্নোত্তর প্রশ্ন : রমাযানের শেষ দশ রাতে রাসূল (ﷺ) কী ধরণের ইবাদত করতেন?

Joined
Jun 29, 2025
Threads
4,856
Comments
0
Reactions
59,523
প্রশ্ন : রমাযানের শেষ দশ রাতে রাসূল (ﷺ) কী ধরণের ইবাদত করতেন?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


তাঁর ইবাদতের অবস্থা ছিল নিম্নরূপ :


১. প্রথম ২০ রাত রাসূল (ﷺ) পূর্ণ রাত জাগরণ করতেন না। কিছু সময় ইবাদত করতেন, আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমাযানের শেষ দশ রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না। রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন।


সে সময় তিনি কুরআন তিলাওয়াত, স্বলাত আদায় সদাকা প্রদান, যিকর, দু'আ, আত্মসমালোচনা ও তাওবাহ করে কাটাতেন। আল্লাহর রহমাতের আশা ও তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশুখুজু ও বিনম্রচিত্তে ইবাদতে মশগুল থাকতেন।


২. হাদীসে এসেছে সে সময় তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেধে নিতেন। এর অর্থ হল, রাতগুলোতে। তাঁর সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিল। নিজে যেমন অনিদ্রায় কাটাতেন তাঁর স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য।


৩. কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসূল (ﷺ) শেষ দশদিনের পুরো সময়টাতে ইতেকাফরত থাকতেন। (মুসলিম- ১১৬৭)


আল্লাহ্‌ ভালো জানেন।


সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top