New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,853
- Comments
- 0
- Reactions
- 35,147
- Thread Author
- #1
উত্তর : উত্তম হল ৯ তারিখ ‘আরাফার দিন সকাল হতে ১৩ তারিখ আছর পর্যন্ত তাকবীর পাঠ করা (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, হা/৫৬৭৮, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, হা/৬৫৩-এর আলোচনা দ্র., ৩/১২৫ পৃ.)। তবে যিলহজ্জের প্রথম দিন হতে কুরবানীর পরের তিনদিন পর্যন্তও তাকবীর বলা যায় (ছহীহ বুখারী, হা/৯৬৯-এর অনুচ্ছেদ দ্র.)। উল্লেখ্য, ঈদুল ফিতরের দিন ফজর হতে ঈদের ছালাত পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নাত (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/৫৬৬৭; বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৬৩৪৯; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল হা/৬৫০-এর আলোচনা দ্র., ৩/১২৩ পৃ.)। সূত্র: মাসিক আল-ইখলাছ।