প্রশ্নোত্তর প্রশ্ন : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ?

Joined
Jun 29, 2025
Threads
4,873
Comments
0
Reactions
54,296
উত্তর : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা জায়েয নয়। বরং দু‘আ শেষে এমনিতেই হাত নামিয়ে ফেলবে। কারণ মুখে হাত মাসাহ করা মর্মে বর্ণিত হাদীছগুলো যঈফ (যঈফ তিরমিযী, হা/৩৩৮৬)। দু‘আ যেমন ইবাদত, তেমনি তা শারঈ পদ্ধতিতেই করতে হবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত হাত তুলে দু‘আর অনেক হাদীছ আছে, কিন্তু দু‘আর পর মুখে হাত মাসাহ করার কোন ছহীহ দলীল পাওয়া যায় না (মাজমূঊল ফাতাওয়া, ২২তম খণ্ড, পৃ. ৫১৯)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar content Most view View more
Back
Top