প্রশ্নোত্তর প্রশ্ন : মামী ও খালু কি মাহরাম, না-কি গায়রে মাহরাম?

Joined
Jun 29, 2025
Threads
4,867
Comments
0
Reactions
66,978
উত্তর : মামী ও খালু মুহাররামাতে মু‘আক্কাদাহ’ বা সাময়িক কারণে হারামের অন্তর্ভুক্ত। কারণ থেকে মুক্ত হলেই তাদের সাথে বিবাহ হালাল হয়ে যায়, তাই এরা গায়ের মাহরামের অন্তর্ভুক্ত। সুতরাং এমন প্রত্যেক নারী বা পুরুষ যাদের সঙ্গে জীবনে কোন এক সময়ে বিবাহ বৈধ হতে পারে তারাই গায়ের মাহরামের অন্তর্ভুক্ত। যেমন মামা মারা গেলে কিংবা ত্বালাক্ব দিলে মামীর সাথে বিবাহ বৈধ হয়ে যায়। অনুরূপভাবে খালা মারা গেলে কিংবা ত্বালাক্ব হয়ে গেলে খালুর সাথে বিবাহ বৈধ হয়ে যায়। ঠিক ভাবি বা দুলাভাইয়ের মত অর্থাৎ ভাই মারা গেলে কিংবা ত্বালাক্ব দিলে ভাবির সাথে বিবাহ বৈধ এবং বোন মারা গেলে কিংবা ত্বালাক্বা হয়ে গেলে দুলাভাইয়ের সাথে বিবাহ বৈধ। যদিও বর্তমান সমাজে ভাবির সাথে বিবাহ বৈধ মনে করলেও মামী ও খালুর সাথে বিবাহকে অপরাধ মনে করা হয়ে থাকে। অথচ ইসলাম এটাকে অনুমোদন করেছে। যেমন, আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا ‘কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা এবং তার বোনঝিকে একত্রে বিয়ে না করে’ (ছহীহ বুখারী, হা/৫১০৯, ৫১১০; ছহীহ মুসলিম, হা/১৪০৮; আবূ দাঊদ, হা/২০৬৬)। এখানে একত্রে বিবাহ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু একজন না থাকলে অন্যজনকে বিবাহ করা বৈধ।

সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar content Most view View more
Back
Top