প্রশ্নোত্তর প্রশ্ন : মহিলারা কুরবানীর পশু যবেহ করতে পারে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,861
Comments
0
Reactions
43,991
উত্তর : মহিলারা কুরবানীর পশু সহ যেকোন পশু যবেহ করতে পারে। কা‘ব ইবনু মালিক (রাঃ) বলেন, তার একটি ছাগল ‘সালআ’ নামক চারণক্ষেত্রে ছিল। তাঁর এক দাসী ছাগলটিকে মরণাপন্ন দেখে পাথর দ্বারা যবেহ করে দেয়। বিষয়টি তিনি রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি ছাগলটি খাওয়ার নির্দেশ দেন (বুখারী, মিশকাত হা/৪০৭২)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar content Most view View more
Back
Top