প্রশ্নোত্তর প্রশ্ন: মসজিদের সৌন্দর্যবর্ধনের জন্য ঝাড়বাতি ঝুলানো যাবে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
38,886
উত্তর : মসজিদ আল্লাহর ঘর ও তাঁর ইবাদতের স্থান। সৌন্দর্যবর্ধনের জন্য নকশা আঁকানো ইবাদতের একাগ্রতা নষ্ট করে। তাই ঝাড়বাতি ঝুলানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা একটি চাদরে ছালাত আদায় করেন, যাতে নকশা ছিল। তিনি উক্ত নকশার দিকে একবার দৃষ্টি দেন। যখন তিনি ছালাত শেষ করলেন তখন বললেন, তোমরা আমার এই চাদরটি আবু জাহামের নিকট নিয়ে যাও এবং আম্বেজানিয়াহ কাপড়টি নিয়ে এসো। কারণ এটা এখনই আমাকে আমার ছালাত থেকে বিরত রেখেছিল। অন্য বর্ণনায় এসেছে, كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِى الصَّلَاةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِىْ ‘আমি ছালাত অবস্থায় এর নকশার দিকে তাকাচ্ছিলাম। কারণ উহা আমাকে ফেৎনার মধ্যে ফেলে দিবে বলে আশংকা করছিলাম’ (ছহীহ বুখারী হা/৩৭৩, ১/৫৪ পৃ., (ইফাবা হা/৩৬৬, ২/২১৩ পৃ.); ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত হা/৭৫৭, পৃ. ৭২; বঙ্গানুবাদ মিশকাত হা/৭০১, ২/২৩৮)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Similar content Most view View more
Back
Top