প্রশ্নোত্তর প্রশ্ন : ফরয গোসল না করে সাহারী খাওয়ায় কোন বাধা আছে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
উত্তর : কোন বাধা নেই। নাপাক অবস্থায় ঘুম থেকে উঠে শুধু সাহারী খাওয়ার সময় অবশিষ্ট থাকলে বিনা গোসলেই সাহারী খাবে। অতঃপর গোসল করে ফজরের ছালাত আদায় করবে (হাইআতু কিবারিল ওলামা ১/৪২৬ পৃঃ)। তবে সাহারী খাওয়ার সুযোগ নেই এমন সময় ঘুম ভাঙলে গোসল করে ছালাত (ফজর) আদায় করে মনে মনে ছিয়ামের নিয়ত করবে। কোন কিছু খাবে না। হযরত আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর স্ত্রীদের সাথে সহবাসের পর অপবিত্র অবস্থায় ফজর করতেন এবং ছিয়াম রাখতেন’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/২০০১)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Back
Top