New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,872
- Comments
- 0
- Reactions
- 46,087
- Thread Author
- #1
উত্তর : দাড়ি মুন্ডনকারী ব্যক্তি ছালাত আদায় করলে তা কবুল হয়ে যাবে। কেননা ছালাত কবুলের শর্ত হ’ল, (১) আক্বীদা ছহীহ হওয়া। অর্থাৎ শিরক মুক্ত নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া (কাহফ ১৮/১১০) (২) তরীকা ছহীহ হওয়া। অর্থাৎ রাসূল (ছাঃ)-এর ছহীহ সুন্নাহ মোতাবেক হওয়া (মুসলিম হা/১৭১৮)। (৩) ইখলাছপূর্ণ হওয়া (যুমার ৩৯/১১; ফাতাওয়া লাজনা দায়েমা ৭/৩৭১, ২৪/৩৬০)। তবে তাকে উক্ত গোনাহ থেকে যতদ্রুত সম্ভব তওবা করতে হবে। আর তার ছালাতই তাকে এই পাপ থেকে বিরত থাকতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ছালাত যাবতীয় ফাহেশা ও মুনকার কাজ থেকে মুছল্লীকে বিরত রাখে’ (আনকাবূত ২৯/৪৫)।
সূত্র: মাসিক আত-তাহরীক।
সূত্র: মাসিক আত-তাহরীক।