প্রশ্নোত্তর প্রশ্ন : জীবিত বা মৃত ব্যক্তির পক্ষ থেকে বায়তুল্লাহ তাওয়াফ করার ব্যাপারে শরী‘আতে কোন অনুমোদন আছে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
উত্তর : জীবিত বা মৃত কারো পক্ষ থেকে কেবল তাওয়াফ করা ও এর ছওয়াব অন্যের জন্য বখশে দেওয়া শরী‘আত সম্মত নয়। কারণ তওয়াফ ছালাতের মত (নাসাঈ হা/২৯২২)। আর ছালাতের মত শারঈ ইবাদত অন্যের পক্ষ থেকে আদায় করা যায় না। সুতরাং কেবলমাত্র কেউ যদি কারো পক্ষ থেকে বদলী হজ্জ বা ওমরাহ পালন করে, তাহ’লে সেটা জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমা ১১/২৩৬; বিন বায, মাজমূ ফাতাওয়া ৪/৩৩৪)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar content Most view View more
Back
Top