প্রশ্নোত্তর প্রশ্ন : জানাযার ছালাতে একদিকে বা উভয় দিকে সালাম ফিরানোর ব্যাপারে শরী‘আতের বিধান কি?

Joined
Jun 29, 2025
Threads
4,847
Comments
0
Reactions
67,789
উত্তর : অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতেও উভয় দিকে সালাম ফিরাতে হয়। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, লোকেরা তিনটি কাজ ছেড়ে দিয়েছে, যেগুলো রাসূল (ছাঃ) করতেন। তার একটি হ’ল, জানাযার ছালাতের সালাম অন্যান্য ছালাতের ন্যায় হওয়া (বায়হাক্বী কুবরা হা/৭২৩৯, সনদ হাসান, আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা নং ৮৪)। তবে শুধু ডান দিকেও সালাম ফিরানো যায় (দারাকুৎনী হা/১৮৩৯ ও ১৮৬৪; সনদ হাসান, আহকামুল জানায়েয, মাসআলা নং ৮৫)। উল্লেখ্য যে, আমাদের দেশে উভয়দিকে সালাম ফিরানোর আমলটিই প্রচলিত। তাই এর উপর আমল করাই উত্তম। নইলে ফিৎনা সৃষ্টি হ’তে পারে। সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar content Most view View more
Back
Top