প্রশ্নোত্তর প্রশ্ন : ই‘তিকাফ করার সময় কারো যদি মসজিদে খাবার দেওয়ার কেউ না থাকে, তবে সে সামান্য দূরে বাড়ি থেকে সাহারী ও ইফতার করে আসতে পারবে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,848
Comments
0
Reactions
67,792
উত্তর : উপরোক্ত অবস্থায় উপায়ান্তর না থাকলে খাবার আনার জন্য বাড়িতে যাওয়া যাবে। খাবার এনে মসজিদে বসে খাবে। অথবা বাড়ীতে গিয়ে খেয়ে চলে আসবে। কোনরূপ অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এটি একান্ত প্রাকৃতিক প্রয়োজন হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ই‘তিকাফে থাকা অবস্থায় প্রাকৃতিক প্রয়োজন (পেশাব-পায়খানা ইত্যাদি) ব্যতীত গৃহে প্রবেশ করতেন না’ (বুখারী হা/২০২৯; মুসলিম হা/২৯৭; মিশকাত হা/২১০০)। তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হ’ল, সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং বাধ্যগত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না’... (আবুদাঊদ হা/২৪৭৩; মিশকাত হা/২১০৬; ইবনু কুদামা, আল-মুগনী ৩/১৯২)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar content Most view View more
Back
Top