প্রশ্নোত্তর প্রশ্নঃ শিশু, এতীম ও পাগলের মালেও যাকাত ফরয কি?

Joined
Jun 29, 2025
Threads
4,855
Comments
0
Reactions
61,199
উত্তরঃ


আলহামদুলিল্লাহ্‌


যাকাত ফরয হয় মালে। তাই তা ফরয হওয়ার জন্য মালিকের জ্ঞ্যানসম্পন্ন ও সাবালক হওয়া শর্ত নয়। বলা বাহুল্য শিশু, এতীম ও পাগলের মালেও যাকাত ফরয।


তাঁদের তরফ থেকে তাঁদের অভিভাবক (অলী বা অসী) হিসাব করে আদায় করবে।


এতে বাহ্য দৃষ্টিতে মাল কমতে থাকলেও বাস্তবে তাঁদের মালে বরকত বৃদ্ধি পাবে। তাছাড়া অভিভাবকের উচিৎ, তাঁদের মাল ব্যবসায় বিনিয়োগ করা।২৩০ (আল-মুমতে ৬/২৬-২৭)


সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top