প্রশ্নোত্তর প্রশ্নঃ মহিলার চাকরি করা কি বৈধ?

Joined
Jun 29, 2025
Threads
4,857
Comments
0
Reactions
59,537
আপনার জিজ্ঞাসা ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর উত্তরঃ বৈধ কর্মক্ষেত্রে মহিলাদের চাকরি করা বৈধ। শর্ত হল, সে কর্মক্ষেত্র কেবল মহিলাদের জন্য খাস হবে। পুরুষ-মহিলা একই স্থলে কর্ম হলে, সে চাকরি বৈধ নয়। যেহেতু তাতে ফিত্‌না আছে। নারী মোহিনী ও আকর্ষণময়ী। মহানবী (সঃ) বলেছেন, “আমার গত হওয়ার পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোন ফিত্‌না অন্য কিছু ছেড়ে যাচ্ছি না”। (আহমাদ; বুখারীঃ ৫০৯৬; মুসলিমঃ ২৭৪০; তিরমিযী; ইবনু মাজাহ) সুতরাং পরপুরুষ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে মহিলাকে। সলাতের কাতারের ব্যাপারে তিনি বলেন, “পুরুষদের শ্রেষ্ঠ কাতার হল প্রথম কাতার এবং নিকৃষ্ট কাতার হল সর্বশেষ কাতার। আর মহিলাদের শ্রেষ্ঠ কাতার হল সর্বশেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হল প্রথম কাতার”। (আহমাদ; মুসলিমঃ ৪৪০; সুনান আরবাআহ; মিশকাতঃ ১০৯২) বলাই বাহুল্য যে, নারী-পুরুষকে অবাধ মেলামেশার মিশ্র প্রতিষ্ঠানে শিক্ষা ও চাকরি মুসলিম মহিলার জন্য বৈধ নয়। (ইবনে উসাইমীন রহ.) ▬▬▬▬●◈●▬▬▬▬ বইঃ দ্বীনি প্রশ্নোত্তর লেখকঃ শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী আল-মাজমাআহ, সঊদী আরব।
 
Similar content Most view View more
Back
Top