প্রশ্নোত্তর প্রশ্নঃ বড় পীর আব্দুল কাদির জিলানী মায়ের পেট থেকে ১৮ পাড়া কোরআন মুখাস্থ করেছেন এর সত্যতা কতটুকু?

Joined
Jun 29, 2025
Threads
4,875
Comments
0
Reactions
35,137
উত্তরঃ ইসলামে যে কোন বিষয়ে জানতে হলে যা প্রয়োজন তা হলো কোরআনুল কারিম ও সহীহ হাদীস। কিছু বিষয়ে সুস্পষ্টভাবে কোরআন মাজিদে ব্যাখ্যা করা আছে আর হাদীস দ্বারা সেই বিষয়ে তা পরিপূর্ণ্যতা করা হয়েছে।

মহান আল্লাহ বলেন, (আসমান ও জমিনে এমন কোন গোপন ভেদ নেই যেটা আমি সুস্পষ্ট কিতাবে উল্লেখ করিনি) এটা কি সম্ভব যে আল্লাহর কোন ওলী, পীর মাসায়েখ বা অন্য কেউ মায়ের পেট থেকে কোরআনুল কারিম মুখাস্থ করে আসবেন

মহান আল্লাহ বলেন,

وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

অর্থঃ আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
{সূরা নাহলঃ ৭৮}

যেখানে মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মানব জাতীকে মাতৃগর্ভ হতে এমন অবস্থায় বের করা হয়েছে যখন তারা কিছুই জানত না। তবে তা কি করে সম্ভব যে একজন পীর হয়ে কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসবেন......!

মহান আল্লাহ আমাদেরকে দ্বীনে সঠিক বুঝ দান করুন।
আমিন
 
Similar content Most view View more
Back
Top