প্রশ্নোত্তর প্রশ্নঃ চুল কাটতে ভুলে গিয়ে সফর করার পর স্মরণ হলে করণীয় কি?

Joined
Jun 29, 2025
Threads
4,854
Comments
0
Reactions
61,196
উত্তরঃ আলহামদুলিল্লাহ্‌


চুল কাটতে ভুলে গিয়ে সফর করার পর স্মরণ হলে, স্মরণ হওয়া মাত্র (পুরুষ হলে এবং ইহরামের কাপড় খুলে ফেললে)ইহরামের কাপড় পরবে এবং হজ্জ পুরা করার নিয়তে চুল কাটে নেবে। অতঃপর যদি এর পূর্বে মক্কায় স্ত্রী সহবাস করে থাকে তবে মক্কায় ১টি (ছাগল বা ভেড়া, নচেৎ উট বা গরুর ৭ ভাগের এক ভাগ)দম লাগবে। আর সে গোশত সেখানকার গরীবদের মাঝে বিতরণ বিতরণ করতে হবে।


তবে যদি সহবাস মক্কার বাইরে কোথাও হয় তবে দেশেই ঐ ফিদিয়্যাহ যবেহ করে দেশের গরীবদের মাঝে তাঁর গোশত বিতরণ করতে পারে। ৩৮৫ (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ)


তদনুরূপ যে ব্যক্তি না জেনে মাথার সম্পূর্ণ চুল না ছেঁটে কেবল এখান ওখান থেকে কিছু চুল কেটে হালাল হয়েছে সে ব্যক্তির জন্যও বিধান এই। ৩৮৬ ( ফাতাওয়া ইবনে উষাইমীন ২/৬৩৪)


আল্লাহ্‌ই ভাল জানেন।


সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top