প্রশ্নোত্তর প্রতি একজনের উপর কী পরিমাণ ফিত্‌রা দেয়া ফরয?

Joined
Jun 29, 2025
Threads
4,834
Comments
0
Reactions
50,826
প্রশ্ন : প্রতি একজনের উপর কী পরিমাণ ফিত্‌রা দেয়া ফরয?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


এক সা'আ পরিমাণ। আলেমদের মতে সা'আর সমপরিমাণ হল ২ কেজি ৪০ গ্রাম।


(ক) রাসূল (ﷺ) এর সাহাবী আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু বলেছেন যে,


كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيْرٍ أَوْ صَاعًا مِنْ تَمَرٍ أَوْ صَاعًا مِنْ أقط أَوْ صَاعًا مِنْ زَبِيْبٍ


আমরা ফিত্‌রা দিতাম মাথাপিছু এক সা'আ পরিমাণ খাদ্য বা এক সা'আ যব বা এক সা'আ খেজুর বা এক সা'আ পনির বা এক সা'আ কিসমিস। (বুখারী ও মুসলিম)


(খ) নাসাঈর অন্য এক হাদীসে আছে


صَدَقَةُ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ


ফিত্‌রা হচ্ছে এক সা'আ পরিমাণ খাদ্যবস্তু।


এ মাসআলাটি মতবিরোধপূর্ণ। ইমাম আবূ হানিফা (রহ.) বলেছেন, ফিতরার পরিমাণ অর্ধেক সা' অর্থাৎ ১ কেজি ২০ গ্রাম খাদ্য দ্রব্য।


উলামায়ে কিরাম অনেক যাচাই বাছাই করে দেখেছেন যে, অর্ধেক সা' এর পক্ষের অধিকাংশ হাদীসই দূর্বল। সে কারণে সক্ষম ব্যক্তিদের এক সা' পরিমাণ ফিত্‌রা প্রদান করাই আমি (লেখক) উত্তম মনে করছি।


আল্লাহ্‌ ভালো জানেন।


সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar content Most view View more
Back
Top