প্রতিক্ষিত মাহদী সত্যিই আবেন কি? দীনের গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় হচ্ছে “প্রতিক্ষিত মাহদী”র কথা বলেছেন নবী মুহাম্মাদ (ﷺ) সুতরাং ঐ বিষয়ের সত্যতা সম্পর্কে অন্যদেরকে প্রশ্ন করার কোনো সুযোগ আছে কি?
উত্তর: হ্যাঁ, সত্যিই তিনি আগমন করবেন। আর একথা বলেছেন একদল সত্য উৎঘাটন ও প্রতিষ্ঠাকারী; যথা, আহমাদ ইবনে হাম্মাল, শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শায়খ ইবনে বায। তাদের দলীল হচ্ছে: মুসনাদে ইমাম আহমাদে উল্লিখিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস; নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
‘‘ততক্ষন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষন পর্যন্ত আমার ঘর থেকে একজন লোকের আগমন না হবে, আমার নামেই তার নাম হবে’’।
(মুসনাদে আহমাদ: ৬/৪২, নং ৩৫৭১)
অন্য এক হাদীসে বর্ণিত আছে:
‘‘ততক্ষন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষন পর্যন্ত মাটির পৃথিবী জুলুম-অত্যাচার ও দুশমনীতে ভরে না যাবে। অতঃপর আমার বংশ থেকে একজন লোক আত্মপ্রকাশ করবে অথবা আমার ঘর থেকেই তার আগমন হবে এবং তার সুবিচার সুশাসনে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে, যেভাবে ইতোপূর্বে জুলুম অপরাধ ও পাপাচারে ভরে গিয়েছিল[1]।
(মুসনাদে আহমাদ ১৭/৪১৬, নং ১১৩১৩)।

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَلِيَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي، يُوَاطِئُ اسْمُهُ اسْمِي»
‘‘ততক্ষন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষন পর্যন্ত আমার ঘর থেকে একজন লোকের আগমন না হবে, আমার নামেই তার নাম হবে’’।
(মুসনাদে আহমাদ: ৬/৪২, নং ৩৫৭১)
অন্য এক হাদীসে বর্ণিত আছে:
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَمْتَلِئَ الْأَرْضُ ظُلْمًا وَعُدْوَانًا " قَالَ: " ثُمَّ يَخْرُجُ رَجُلٌ مِنْ عِتْرَتِي - أَوْ مِنْ أَهْلِ بَيْتِي - مَنْ يَمْلَؤُهَا قِسْطًا وَعَدْلًا، كَمَا مُلِئَتْ ظُلْمًا وَعُدْوَانًا»
‘‘ততক্ষন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষন পর্যন্ত মাটির পৃথিবী জুলুম-অত্যাচার ও দুশমনীতে ভরে না যাবে। অতঃপর আমার বংশ থেকে একজন লোক আত্মপ্রকাশ করবে অথবা আমার ঘর থেকেই তার আগমন হবে এবং তার সুবিচার সুশাসনে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে, যেভাবে ইতোপূর্বে জুলুম অপরাধ ও পাপাচারে ভরে গিয়েছিল[1]।
(মুসনাদে আহমাদ ১৭/৪১৬, নং ১১৩১৩)।
[1] আল- ইজতিমা বিল আসার আলা মান আনকারাল মাহদী আল-মুনতাযার’: লেখক: হামূদ ইবন আব্দুল্লাহ আল তুয়াইজরী, পৃষ্ঠা: ১১, প্রথম প্রকাশ।