প্রশ্নোত্তর পাখির পায়খানা নাপাক কি? এটা কাপড়ে লাগা অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,146
যে সকল পাখির গোশত খাওয়া হালাল সে সকল পাখির পায়খানা কাপড়ে লেগে থাকলে সে পোষাকে ছালাত আদায় করা যাবে। তবে সম্ভবপর তা মুছে ফেলবে কিংবা ধুয়ে ফেলবে। আর যে সকল পাখির গোশত হারাম সে সকল পাখি বা প্রাণীর পেশাব বা পায়খানাও নাপাক। এ সকল প্রাণীর পায়খানা কাপড়ে লেগে থাকলে ছালাত আদায় করা যাবে না। বরং আবশ্যিকভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২১/৫৪২-৫৮৬; ইবনু কুদামাহ, মুগনী ২/৪৯২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৪১৪)।

মাসিক আত-তাহরীক
 
Similar content Most view View more
Back
Top