প্রশ্নোত্তর পাকা চুল দাড়িতে কি কালো কলপ ব্যবহার করা বৈধ?

Joined
Jun 29, 2025
Threads
4,849
Comments
0
Reactions
54,787
প্রশ্নঃ পাকা চুল দাড়িতে কি কালো কলপ ব্যবহার করা বৈধ?


উত্তরঃ পাকা চুল দাড়ি সাদা না রেখে রাঙিয়ে রাখা তাকীদাপ্রাপ্ত সুন্নত। তবে তাতে কালো কলপ ব্যবহার করা বৈধ নয়। জাবের (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিনে আবু কুহাফাকে আনা হল।


তখন তাঁর চুল দাড়ি ছিল ‘ষাগামা’ ফুলের মত সাফেদ (সাদা)। নবী (সঃ) বললেন, ‘কোন রঙ দিয়ে এই সাফেদিকে বদলে ফেল। আর কালো রঙ থেকে ওকে দূরে রাখ।’ (মুসলিম, মিশকাত ৪৪২৪ নং)


আর সকলের উদ্দেশ্যে সাধারণ নির্দেশ দিয়ে আল্লাহ্‌র রাসূল (সঃ) বলেন, “শেষ যামানায় এমন এক শ্রেণীর লোক হবে; যার পায়রার ছাতির মত কালো কলপ ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না।” (আবূ দাউদ ৪২১২, নাসাঈ, সহীহুল জামে ৮১৫৩ নং)




সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
 
Similar content Most view View more
Back
Top