প্রশ্নোত্তর নেইল পলিশ লাগিয়ে নামায পড়ার বিধান

Joined
Jun 29, 2025
Threads
4,849
Comments
0
Reactions
54,787
প্রশ্ন: নখে রঙ বা নেইল পলিশ লাগিয়ে নামায পড়া কী ইসলাম অনুমোদন করে?


উত্তরঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।


যদি কোন ক্ষতির আশংকা না থাকে তবে নারীর সাজ-সজ্জা হিসেবে নখে পলিশ করা বৈধ এবং এ পলিশ নিয়ে নামায পড়তেও দোষের কিছু নেই। তবে হ্যাঁ, পলিশের মধ্যে যদি এমন কোন ধাতু থাকে যার ফলে পলিশের নীচে পানি না পৌঁছে তাহলে পলিশ তুলে ফেলা ছাড়া ওজু ও গোসল শুদ্ধ হবে না। ওজু-গোসল শুদ্ধ না হলে নামাযও শুদ্ধ হবে না। ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া সংকলন (৫/২১৮) তে এসেছে-


যদি পলিশ নখের ওপর প্রলেপ তৈরী করে তাহলে ওজুর আগে এই প্রলেপ তুলে ফেলা ছাড়া ওজু শুদ্ধ হবে না। আর যদি মেহেদির মত পলিশের কোন প্রলেপ না থাকে তাহলে ওজু শুদ্ধ হবে।


আল্লাহই ভাল জানেন।


islamqa.info
 
Similar content Most view View more
Back
Top