পবিত্রতা নারীদের স্পর্শ করলে ওযূ ভঙ্গ হবে কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,160
Comments
1,352
Solutions
1
Reactions
13,027
ওযূ অবস্থায় নারীদের স্পর্শ করলে ওযূ ভঙ্গ হবে কি-না এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। তবে বিশুদ্ধ মত হ’ল ওযূ অবস্থায় নারীদের স্পর্শ করলে ওযূ ভঙ্গ হবে না। [1] আল্লাহ তা‘আলা বলেন,

তা দ্বারা তোমাদের মুখ ও হাত মাসাহ কর’ (মায়েদা ৬)। এই আয়াতে উল্লেখিত أَوْ لاَمَسْتُمُ النِّسَاءَ বলতে স্ত্রী সহবাসের কথা বুঝানো হয়েছে। শুধুমাত্র হাত দ্বারা স্পর্শ করা বুঝানো হয়নি। [2]

হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) তার কোন স্ত্রীকে চুম্বন করে ছালাত আদায় করেছেন। কিন্তু ওযূ করেননি। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) তাঁর কতিপয় স্ত্রীকে চুম্বন করলেন। অতঃপর ছালাতের জন্য বের হয়ে গেলেন কিন্তু ওযূ করলেন না। আমি বললাম (উরওয়া ইবনে জুবাইর), সেটা আপনি ছাড়া আর কে? তখন তিনি (আয়েশা) হাসতে লাগলেন।[3] অতএব ওযূ অবস্থায় নারী স্পর্শ করলে বা চুম্বন করলে ওযূ ভঙ্গ হবে না।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (রহঃ) বলেন, কোন মহিলাকে স্পর্শ করলে অথবা কোন অপবিত্র বস্ত্ত স্পর্শ করলে ওযূ ভঙ্গ হবে না। [4]


[1] শারহুল মুমতে, ১/২৯১ পৃঃ; আত-তারজীহু ফী মাসায়েলিত ত্বাহারাহ ওয়াছ ছালাত, ৬১-৬৭ পৃঃ
[2] তাফসীরুত ত্ববারী, (দারুল ফিকর), ৫/১০৫ পৃঃ
[3] সুনানু ইবনে মাজাহ, হা/৫০২, হাদীছটি ছহীহ
 [4] ইমাম ইবনে তাইমিয়া, হাক্বীকাতুছ ছিয়াম, ৪৪ পৃঃ

- আত তাহরীক
 
Last edited:
Similar content Most view View more
Back
Top