- Joined
- Nov 27, 2025
- Threads
- 18
- Comments
- 51
- Reactions
- 201
- Thread Author
- #1
আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
অনেক বড় বড় ইসলামের জ্ঞানে জ্ঞানী আলেমকে (সম্ভবতঃ প্রোফেসর মোখতার আহমেদও এমনটা বলেছিলেন) বলতে শোনা যায়, যে, ইসলামে নারীদের বাইরের আর কোনো করতে না যাওয়াই ভালো। সবসময় নিজেদের সংসারেই থাকা উচিৎ। কিন্তু, আমার প্রশ্ন- তাহলে মেয়েরা যখন ছোটো থেকে বড় বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ বা চিকিৎসা নিতে যাবে- সেক্ষেত্রে পুরুষ শিক্ষক বা পুরুষ ডাক্তারের কাছে তাহলে যেতে হয়, বা ভিনধর্মী মহিলা ডাক্তার বা ভিনধর্মী মহিলা শিক্ষিকার কাছে পড়তে যেতে হয়। আর এখানে দেখা যায়- পুরুষ ডাক্তার বা পুরুষ শিক্ষকের কাছে অনেক মুসলিম মেয়েদের সম্মান নষ্ট করা হয়। ভিনধর্মী শিক্ষিকা বিশেষ করে তাকে পর্দা, ইসলামী শিক্ষা, নিয়ম-নীতি এগুলো থেকে দূরে সরিয়ে দিতে প্রভাব ফেলে তার উপর। অনেকসময় ধর্মের রাগ থাকলে ভিনধর্মী মহিলা ডাক্তার মুসলিম মহিলার চিকিৎসাও করতে চায় না (যেমন আমাদের ভারতের কলকাতায় এক প্রেগন্যান্ট মুসলিম মহিলার সাথে এমনটা হয়েছিল।) ।
তাহলে এখন যদি মুসলিম মহিলাদেরকে সমাজের মুসলিম নারীদের সার্ভিস দেওয়ার থেকে দূরে সরিয়ে রাখা হয় এভাবে, বা বলা হয় যে, এগুলো মুসলিম সম্মানিতা নারীর জন্য খুব একটা ভালো বিষয় না- তাহলে মুসলিম সমাজেরই মহিলাদের কি করে চলবে?!
- আমি কোনো নারীবাদী মনোভাব নিয়ে এই প্রশ্নটা করছি না- আমি উত্তরটা জানতে আগ্রহী শুধু। কেউ উত্তরটা জানলে দয়া করে বলবেন, প্লিজ!

Last edited: