ক. ইয়াহইয়া ইবনু জ্বালহা হতে তার মাতা সু'দা আল-মুরিয়্যাহ সূত্রে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর ইন্তিকালের পর একদা 'উমার (রাঃ) ত্বালহার নিকট দিয়ে যাচ্ছিলেন। 'উমার (রাঃ) জ্বালহাকে বিষন্ন দেখে বললেন কি ব্যাপার, তোমাকে বিষন্ন দেখছি? তোমার চাচাতো ভাইয়ের খিলাফাত কি তোমার অপছন্দ হচ্ছে? ত্বালহা বললেন, না। তবে আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি: এমন একটি কালেমা আমি জানি, তা যে কেউ মৃত্যুর সময় পাঠ করলে তার 'আমলনামার জন্য সেটা নূর হবে এবং নিঃসন্দেহে তার দেহ ও আত্মা মৃত্যুর সময় সেটার দ্বারা স্বস্তি লাভ করবে। কিন্তু উক্ত কালেমা সম্পর্কে রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করতে পারিনি। এ সময়ের মধ্যে তিনিও ইন্তিকাল করেছেন। 'উমার (রাঃ) বললেন, আমার সেই কালেমা জানা আছে। এটা সেই কালেমা যা তিনি তাঁর চাচার কাছে আশা করেছিলেন (অর্থাৎ 'লা ইলাহা ইল্লাল্লাহ')।হাদীস সহীহ ইবনু মাজাহ হা/৩০৭৭- হাদীসের শব্দাবলী তার, আহমাদ হা/২৫২- তাহক্বীকু শু'আইব আরনাউত্ব হাদীস সহীহ। আহমাদ শাকির বলেন: এর সানাদ সহীহ।
ভিন্ন হাদীছে উসমান রা: কেও ত্বালহা রা: মতো চিন্তিত থাকতে দেখা যায় এবং এর কারণ ও জবাব একই ছিল
খ. হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন:
"কাপড়ের কারুকার্য যেমন মুছে যায় তেমনি ইসলামও এক সময় অস্পষ্ট হয়ে যাবে। এমনকি লোকেরা এটাও জানবে না যে, সিয়াম কি, সলাত কি, কুরবানী কি এবং সদাক্বাহ কি জিনিস। অচিরেই এমন একটি রাত আসবে যখন অন্তরসমূহ থেকে কুরআন উঠিয়ে নেয়া হবে এবং যমীনের উপর কুরআনের একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। তখন মানুষদের মধ্যে একদল বৃদ্ধ ও বৃদ্ধা অবশিষ্ট থাকবে। তারা বলবে, আমরা আমাদের বাপ-দাদার (পূর্ব পুরুষের) কাছ থেকে এই কালেমা "লা ইলাহা ইল্লাল্লাহ্” শুনেছিলাম, সেজন্য আমরাও এই কালেমা পাঠ করি। তখন সিলাহ বিন যুফার হুযাইফাহ (রাযি.)-কে জিজ্ঞেস করলো, তারা যেহেতু ঐ সময় সলাত, সিয়াম, কুরবানী এবং সদাক্বাহ সম্পর্কে - অবহিত থাকবে না, তাহলে এই কালেমা তাদের কী উপকারে আসবে? হুযাইফাহ (রাযি.) কোন জবাব দিলেন না। তিনি একই প্রশ্ন করলেন। প্রতিবারেই হুযাইফাহ (রাযি.) জবাব দিলেন না। অতঃপর তৃতীয়বারের পর (অনুরোধ) করলে তিনি বলেন, হে সিলাহ! এই কালেমা তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে। এই কালেমা তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে। এই কালেমা তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে"হাদীস সহীহ : ইবনু মাজাহ হা/৪০৪৯, হাকিম হা/৮৬৩৬, ৮৪৬০- হাদীসের শব্দাবলী উভয়ের, সিলসিলাহ সহীহাহ হা/৮৭।
আলেমগণের মতে কালিমার ১০টি শর্ত রয়েছে। তা পূর্ণ হলেই কালিমার উক্ত ফযিলত অর্জিত হবে। লা ইলাহা ইল্লাহ কালিমার ১০টি শর্ত লিখে নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, ইনশাআল্লাহ
Last edited: