প্রশ্নোত্তর ধূমপায়ীর জানাযার স্বলাত

Joined
Jun 29, 2025
Threads
4,870
Comments
0
Reactions
67,690
প্রশ্ন : কোনো ধূমপায়ী বা নেশাখোর যদি মারা যায় এবং সে যদি মাসজিদে জামাতে স্বলাত না পড়ে থাকে তাহলে তার জানাযার স্বলাত পড়া যাবে কি?


উত্তর: আলহামদুলিল্লাহ্‌।


ঘটনা যদি এমন হয় যে, সে ধূমপান করত, নেশা করত এবং মাসজিদে জামাতে স্বলাত পড়ত না তবে সে আল্লাহ ও তার রাসূলের নাফরমান বা অবাধ্য, কিন্তু তাতে সে কাফের হয়ে যাবে না যতক্ষণ না সে মাদককে হালাল মনে করবে এবং স্বলাত ত্যাগ করবে। কারণ সে শুধু জামাতে স্বলাত আদায় করা ত্যাগ করেছে। কাজেই মুসলিমগণ তার জানাযার স্বলাত পড়বে এবং অন্যান্য মৃত মুসলিমের সাথে যা করে তার সহিতও তাই করবে অর্থাৎ: গোসল দিবে, কাফন পরাবে এবং মাটি দেবে ইত্যাদি।


আর আল্লাহর নিকট তাওফীক কামনা করছি। আল্লাহ স্বলাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবার-পরিজন ও সকল সঙ্গী-সাথীদের উপর। (স্থায়ী কমিটির ফাতাওয়া ৮/৪১২)


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


সংকলন: আমের সালেহ আলাওয়ী নাজী
সূত্র: ইসলামহাউজ।
 
Similar content Most view View more
Back
Top