প্রশ্নোত্তর তামাক বিক্রেতা ও তা পানকারীকে সহযোগিতা করা

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
38,886
প্রশ্ন : আল্লামা ইবনে উসাইমীন রহমাতুল্লাহ আলাইহিকে এ প্রশ্নটি করা হয়েছিল: ‘কোনো কোনো ব্যক্তি কখনও কখনও ধূমপায়ীর নিকট গিয়ে তাকে তামাক তথা বিড়ি-সিগারেট ইত্যাদি ক্রয়ের জন্য টাকা দিয়ে থাকে, আর বলে যে, এটিও আল্লাহর পথে দাওয়াতী কাজ, এটি কি সঠিক?


উত্তর: আলহামদু লিল্লাহ।


এটি ঠিক নয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও অন্যায়। সিগারেট কেনার জন্য তাকে টাকা প্রদান করার মাধ্যমে লোকটির দ্বীনের প্রতি আকর্ষণ বাড়বে এটি ঠিক নয়, তাকে দ্বীনের প্রতি আকর্ষণ সৃষ্টির মাধ্যম হল: তাকে সদুপদেশ দেওয়া এবং গুনাহ ও অপরাধের যাবতীয় ক্ষতি তুলে ধরে তা থেকে সতর্ক করে দেওয়া, সেটি ধূমপান হোক বা অন্য কিছু হোক। সেই সাথে তাকে দিক নির্দেশনামূলক ক্যাসেট বা ছোট ছোট বই পড়তে দেওয়া। এটিই হচ্ছে সত্যিকারের মন আকর্ষণ।


নিজেই অপরাধ করা অথবা তার জন্য সিগারেট কিনা বা তাকে সিগারেট কিনার জন্য টাকা দেওয়া ঠিক নয়।[উন্মুক্ত সাক্ষা নং ১৯ পৃ : ৫৪-৫৫]


সংকলন: আমের সালেহ আলাওয়ী নাজী
সূত্র: ইসলামহাউজ।
 
Similar content Most view View more
Back
Top