শিরক ও বিদআত জুম‘আতুল বিদা‘ পালন করা যাবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,593
‘জুম‘আতুল বিদা’ নামে শরী‘আতে কোন জুম‘আর ভিত্তি নেই। একটি জাল হাদীসের মিথ্যা ফযীলতের কারণে এই নামটি প্রসিদ্ধি লাভ করেছে। বিদ‘আতীরা রামাযানের শেষ বা বিদায়ী জুম‘আকে ‘জুম‘আতুল বিদা’ বলে থাকে। ‘জাল’ হাদীসটি হল, যে ব্যক্তি রামাযানের শেষ জুম‘আর দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত ফরয সালাত আদায় করবে, তা তার জন্য পুরা বছরের সালাতের ত্রুটি পূর্ণ করে দেবে।
অপর বর্ণনায় রয়েছে, ‘রামাযান মাসের শেষ জুম‘আর পাঁচ ওয়াক্ত ফরয সালাত যে আদায় করবে, তা তার জবীনের সত্তর বছরের ক্বাযা সালাতের জন্য যথেষ্ট হবে (আব্দুল হাই লাক্ষ্ণৌবী হানাফী, আল-আছারুল মারফূ‘আহ ফিল আখবারিল মাওযূ‘আহ, পৃ. ৮৫)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar content Most view View more
Back
Top