জীবনের থেকেও বেশি যাকে ভালবাসতে হবে

  • Thread starter Thread starter ayub bin abdullah
  • Start date Start date
A

ayub bin abdullah

Guest

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,

"অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায়বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা হূষ্টচিত্তে কবুল করে নেবে।"
[সূরা নিসা, আয়াত ৬৫]

হাদিসে এসেছে,
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা কেউই ততক্ষণ পর্যন্ত মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান-সন্ততি, পিতা-মাতা এবং অন্যান্য লোকেদের চাইতে অধিকতর প্রিয় না হব। [সহীহ মুসলিম হা/৭৩]

‘আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। তিনি তখন ‘উমার ইবনু খাত্তাব (রাঃ)-এর হাত ধরেছিলেন। ‘উমার (রাঃ) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! আমার জান ছাড়া আপনি আমার কাছে সব কিছু চেয়ে অধিক প্রিয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, যাঁর হাতে আমার প্রাণ ঐ সত্তার কসম! তোমার কাছে আমি যেন তোমার প্রাণের চেয়েও প্রিয় হই। তখন ‘উমার (রাঃ) তাঁকে বললেন, আল্লাহর কসম! এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে উমর! এখন (তুমি সত্যিকার ঈমানদার হলে)। [সহীহ বুখারী হা/৬৬৩২]

তাই সত্যিকারের ঈমানদার হতে চাইলে সকল কিছুর চেয়ে, এমনকি নিজের জানের চেয়েও অধিক প্রিয় বানাতে হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। এটা শুধু মুখের কথার দাবীতে নয়, বরং তা অন্তরের স্বিকৃতির দাবীতে এবং আমলের দাবীতেও অধিক প্রিয় বানাতে হবে। আল্লাহ তা'আলা আমাদের সেই তাওফীক দান করুন,, আমিন।
 
দয়াকরে পোস্টের নিচে সোর্স অর্থাৎ পোস্টটি কোন আলেম / বই থেকে উত্তর নকল করেছেন সেটি উল্ল্যখ করবেন, সোর্স ছাড়া পরবর্তী পোষ্ট এপ্রুভ হবেনা।
 
Back
Top