প্রশ্নোত্তর জানাযার নামায ফরযে কিফায়া

Joined
Jun 29, 2025
Threads
4,828
Comments
0
Reactions
50,826
প্রশ্নঃ জানাযা নামাযের ফরযিয়ত কি পুরুষদের জন্য খাস? নাকি নর-নারী প্রত্যেক মুসলিমের জন্য সমানভাবে আম?


উত্তরঃ


জানাযার নামায ফরযে কিফায়া। যদি কিছু লোক সেটা আদায় করে অন্যদের উপর থেকে সেটা মওকুফ হয়ে যায়। আর যদি জেনেশুনে সকলে বর্জন করে তাহলে সকলে গুনাহগার হয়। এ বিধান পুরুষদের জন্য খাস নয়। বরং মৃত ব্যক্তির জানাযার নামায আদায়ের ক্ষেত্রে নর-নারী উভয়ের জন্য বিধান সমান। যদিও মূলতঃ পুরুষেরাই এ আমলটি করে থাকে। তবে কোন নারী মৃতব্যক্তির অনুগমণ করবে না (কবরস্থানে যাবে না)। যেহেতু উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন: "আমাদেরকে মৃতব্যক্তির অনুগমণ করা থেকে নিষেধ করা হয়েছে। তবে কঠোরভাবে নিষেধ করা হয়নি।"[সহিহ বুখারী ও সহিহ মুসলিম] অপর এক বর্ণনায় এসেছে: "রাসূলুল্লাহ্‌সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে.... নিষেধ করেছেন"।[আল-হাদিস]


সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
 
Similar content Most view View more
Back
Top