সিয়াম জনৈক ব্যক্তি বিশেষ ফযীলত মনে করে প্রতি শুক্রবার সিয়াম পালন করেন। এভাবে সিয়াম রাখা যাবে কি? ক্বাযা সিয়াম শুক্রবারে আদায় করা যাবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,592
বিশেষ ফযীলত মনে করে নির্দিষ্ট করে প্রতি শুক্রবার সিয়াম পালন করা যাবে না।

আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

لَا يَصُمْ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا أَنْ يَصُوْمَ قَبْلَهُ أَوْ يَصُوْمَ بَعْدَهُ​

‘তোমাদের কেউ যেন কেবল জুম‘আর দিন সিয়াম না রাখে। কেউ রাখতে চাইলে জুম‘আর আগে অথবা পরের দিন মিলিয়ে রাখে’ (সহীহ বুখারী, হা/১৯৮৫; সহীহ মুসলিম, হা/১১৪৪; আবূ দাঊদ, হা/২৪২০, সনদ সহীহ)।

ক্বাযা সিয়াম কোন নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত নয়। শুক্রবার বা যেকোন দিন আদায় করা যায় (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১৬তম খণ্ড, পৃ. ৪৬৯-৪৭০)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar content Most view View more
Back
Top