সালাত ছালাত শেষ করার পর যদি বুঝা যায় বা সন্দেহ হয় যে কাপড়ে নাপাকী লেগে আছে, উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,146
এমতবস্থায় ছালাত পুনরায় পড়তে হবে না (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২২/১৮৪; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৭/৩০২; উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২/৮)। কারণ রাসূল (ছাঃ) অজ্ঞাতসারে নাপাক জুতা পায়ে পরে ছালাত আদায় করছিলেন। জিব্রাঈল (আঃ) ছালাতের মধ্যে তাকে অবহিত করলে জুতা খুলে ফেলেন, কিন্তু ছালাত পুনরায় পড়েননি (আবুদাউদ হা/৬৫০; মিশকাত হা/৭৬৬)।

মাসিক আত-তাহরীক
 
Back
Top